ইরানের ৭ ক্ষেপণাস্ত্র আটকানোর দাবি কুয়েতের
সংগৃহীত
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিরোধ করেছে সশস্ত্র বাহিনী।
শনিবার (৬ জুন) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন আবাসিক এলাকার আকাশে ভূপাতিত করা হয়। তবে সেগুলোর ধ্বংসাবশেষ কয়েকটি স্থানে পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। তেহরানের এসব হামলাকে দুই উপসাগরীয় দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা হিসেবে আখ্যায়িত করেছে দোহা।