গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাবিহা খানম ওই গ্রামের শিপন ফকিরের মেয়ে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ছাবিহা খেলতে খেলতে রেললাইনের পাশে চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।