নেত্রকোনায় মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১
প্রতিকী ছবি
নেত্রকোনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দিলওয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত চালক।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ, স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেলে আমতলা বাজার থেকে চাচাতো ভাই মুখলেছুর রহমানের মোটরসাইকেলে চড়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির কাছাকাছি দিগলা পৌঁছাতেই হঠাৎ মোটরসাইকেল থেকে ঢলে পড়ে যান। এতে মোটরসাইকেল চালকও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হন দুজনই।
স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দিলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মুখলেছুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, মোটরসাইকেল আরোহী দিলওয়ার হোসেন পিছনে ছিলেন। হঠাৎ পড়ে গিয়ে দুইজন আহত হন। একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।