কিশোরগঞ্জের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

কিশোরগঞ্জের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

প্রতিকি ছবি

দীর্ঘদিন পলাতক থাকার পর কিশোরগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনাম হোসেন খোকনকে (৪৯) চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খোকন বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খোকনের বিরুদ্ধে বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে পালিয়ে ছিলেন। 

পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় অবস্থান করার তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।