অনিদ্রা দূর করতে যা করবেন

অনিদ্রা দূর করতে যা করবেন

ফাইল ছবি

সারাদিনের কাজের পর রাতে যার ঘুম নেই তার জীবনে কোনো সুখ নেই। পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষই এখন ইনসমনিয়া বা অনিদ্রা ভুগছেন। কিন্তু আপনি কি জানেন, কিছু নিয়ম মেনে চললে অনিদ্রা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?

অনেকেরই দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততায় রাতে ঘুমাতে যেতে দেরি হয়ে যায়। এ কারণে রাত যত বাড়তে থাকে আর সহজে ঘুম আসতে চায় না। 

এছাড়া যারা রাত জেগে পড়াশোনা করে কিংবা অফিসের কাজ করে তাদের সবারই একই সমস্যা। ঘুমের সময় যখন ঘুম পায় তখন জোর করে জেগে থাকতে হয়। আর ঘুমের সময় পার হয়ে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না। আর এই কারণে রাতে দেরি করে ঘুমানোর ফলে সকালে ঘুম ভাঙতেও সমস্যা হয়। ঘুমের এ সমস্যায় অনেকেরই মেজাজ হয়ে ওঠে যথেষ্ট খিটখিটে। 

এসব সমস্যার সমাধানে নিয়মিত কিছু বিষয় মেনে চলুন। তবেই নিমিষে আপনার চোখে নেমে আসবে শান্তির ঘুম।

প্রথমত- ঘুমের জন্য একটি ভালো ঘর পছন্দ করুন। পছন্দ করা ঘরটিতে যেন আওয়াজ কম ঢোকে বিষয়টি নিশ্চিত করুন। ঘুমের একটি নির্দিষ্ট সময় বের করুন। সেই সঙ্গে ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগেই মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন।

দ্বিতীয়ত- ডায়েট লিস্টে এমন সব খাবারকে প্রাধান্য দিন যেগুলো ঘুমের জন্য ভালো। তাই খাবার তালিকায় রাখতে পারেন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম কিংবা মিষ্টি আলুকে। অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

তৃতীয়ত- সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের ৪ ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করুন এবং রাতের খাবার গ্রহণ করুন ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে।

প্রতিদিন এ তিন অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়েই শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।