সাতক্ষীরায় অক্সিজেন সংকটে ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪

সাতক্ষীরায় অক্সিজেন সংকটে ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪

সাতক্ষীরায় অক্সিজেন সংকটে ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪ -

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সংকটের কারণে ৭ জন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৭টার পর এই ঘটনা ঘটে। ফলে অক্সিজেনের অভাবে তারা মারা গেছেন বলে একাধিক রোগীর স্বজনের অভিযোগ।

এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা অক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজনের করোনা পজেটিভ। বকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বুধবার সন্ধ্যায় সামেক হাসপাতালে অক্সিজেন বিপর্যয়ের কারণে কমপক্ষে সাতজন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন বিপর্যয়ের ঘটনায় কেউ মারা যায়নি বলে দাবি করেছেন। এনিয়ে, জেলায় ৩০ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৫০ জন।

এদিকে সাতক্ষীরায় বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৫ জনের। শনাক্তের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ।