পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

প্রতিকী ছবি।

পাবনার সদরে প্রকাশ্যে ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

গুলিতে নিহত ওই ব্যক্তির নাম হোসেন আলী (৫৩)। তিনি পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা।

পাবনা কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছেন, লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধিন আছে।