টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার (৯ জুন) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করবে টাইগাররা।
কিছুদিন আগেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে তাদের আত্মবিশ্বাস কিছুটা কম। এদিকে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তনও এসেছে। ফলে সেরা দল নিয়ে মাঠে নামতে পারছে না অজিরা।
বাংলাদেশ দল তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে। দলে রাখা হয়েছে ৩ জন পেসারকে। আর ২০২২ সালের আগস্টের পর আবারও টাইগারদের ওয়ানডে একাদশে জায়গা পেলেন মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভির ইসলাম
অস্ট্রেলিয়া একাদশ:
ম্যাট শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক/উইকেটকিপার), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।