বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নারী নিহত

বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নারী নিহত

ফাইল ছবি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে মহাসড়কের বাটাজোর কবি বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।  

নিহত মমতাজ বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের বাসিন্দা মোস্তফা মোল্লার স্ত্রী।

তিনি থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।  

গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানান, রাত ১২ টার দিকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের বাসের সাথে বরিশালগামী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থ্রি-হুইলারের নারী যাত্রী মমতাজ বেগম নিহত হয়। আহত অপর দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর দুই যানবাহন আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।