বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেফতার
প্রতিকি ছবি
বগুড়ার আদমদীঘিতে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সামছুল উপজেলার সান্তাহার ইউনিয়নের হয়দার আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে তার মাকে খুঁজছিল।
এ সময় সামছুল শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটি পালিয়ে এসে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।