এইচএসসি পাসেই নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের লোগো। ফাইল ছবি
যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘টেকনিশিয়ান/অপারেটর’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। গাজীপুর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
পদের নাম: টেকনিশিয়ান/অপারেটর
পদসংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ডিপ্লোমা
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম