দিনাজপুরে ৩ মাদকসেবীকে কারাদণ্ড

দিনাজপুরে ৩ মাদকসেবীকে কারাদণ্ড

প্রতিকি ছবি

মাদকবিরোধী অভিযানে দিনাজপুরের চিরিরবন্দরে আটক ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

মঙ্গলবার রাত ৭টার দিকে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানের সময় চিরিরবন্দরের মহিলা কলেজ মোড় ও ভিয়াইল ইউনিয়ন থেকে তানভির ইসলাম পিয়াল (২৮), ফারিজুল ইসলাম (২৪) ও পল্লব রায় নামে ৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।