পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) বিকালে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো— মেসার্স মদিনা রাইস ও মেসার্স এ রহমান ট্রেডার্স। দুই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।