রেসিপি : মজাদার কোরিয়ান স্ট্রিট ফুড চিজ কর্নডগ
ছবিঃ সংগৃহীত।
পরিবারের সময়টা আরও উপভোগ্য হয়ে ওঠে। এমনই একটি জনপ্রিয় ও মুখরোচক স্ন্যাকস হলো কোরিয়ান চিজ কর্নডগ।ছুটির দিন বা বিকেলের হালকা ক্ষুধায় অনেকেই কিছু ভিন্ন স্বাদের স্ন্যাকস খুঁজে থাকেন। বাজারের ফাস্টফুডের বাইরে ঘরেই যদি সহজে কিছু মজার খাবার তৈরি করা যায়, তাহলে আড্ডা বা পরিবারের সময়টা আরও উপভোগ্য হয়ে ওঠে। এমনই একটি জনপ্রিয় ও মুখরোচক স্ন্যাকস হলো কোরিয়ান চিজ কর্নডগ।
খুব অল্প উপকরণে ঝটপট বাসাই তৈরি করা যায়। মুখরোচক এই খাবারটি বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে চিজ আর সসেজের মজাদার কম্বিনেশন, যা শিশু থেকে বড় সবাই খুব পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে চিজ কর্নডগ তৈরি করবেন-
উপকরণ
ময়দা দেড় কাপ
ইস্ট দেড় চা চামচ
চিনি ১ টেবিল চামচ
কুসুম গরম পানি ১ কাপ
সসেজ ৪-৫টি
মোজারেলা চিজ ৪-৫টি কিউব
ব্রেডক্রাম্বস দেড় কাপ
লবণ স্বাদমতো
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে চিনি ও ইস্ট ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে ময়দা ও লবণ যোগ করে ধীরে ধীরে মেখে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। মিশ্রণটি ভালোভাবে তৈরি হলে পাত্রটি ঢেকে রাখুন এবং প্রায় ১ ঘণ্টা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন, যতক্ষণ না এটি ফুলে দ্বিগুণ হয়ে যায়
এদিকে সসেজগুলো অর্ধেক করে কেটে নিন এবং মোজারেলা চিজ লম্বা স্ট্রিপ আকারে প্রস্তুত করুন। একটি কাঠি নিন এবং তার অর্ধেক অংশে সসেজ গেঁথে দিন এবং বাকি অর্ধেক অংশে চিজ বসিয়ে নিন। এরপর কাঠিতে গাঁথা সসেজ ও চিজের অংশটি ইস্ট দিয়ে তৈরি ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে কোট করে নিন, যেন পুরোটা সমানভাবে ঢেকে যায়। তারপর এর ওপর ব্রেডক্রাম্বস ছড়িয়ে হাতে হালকা চেপে দিন।
কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে একে একে কর্নডগগুলো সাবধানে তেলে দিন। মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না এগুলো সুন্দর সোনালি রং ধারণ করে।
ভাজা হয়ে গেলে কর্নডগগুলো তেল ঝরিয়ে নিন। সবশেষে হালকা গরম অবস্থায় এর ওপর সামান্য চিনি ছিটিয়ে দিন এবং পছন্দের সস যেমন কেচাপ বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন।
চাইলে এই রেসিপিতে নতুন স্বাদ আনতে আলুর ছোট টুকরোও ব্যবহার করা যেতে পারে, যা কর্নডগকে আরও মজাদার ও ক্রাঞ্চি করে তুলবে।