নারায়ণগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গিরদা দুপ্তারা এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ জুন) দুপুরে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।ঙ

অভিযানে কামাল (৩৫) ও সুজন (২৮) নামে দুই ব্যক্তিকে মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। সেই সাথে আদালত কামালকে ১০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন বলেন, দুইজনকে সাজা প্রদান করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে।