মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতিকি ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলাম দুপুর সাড়ে ৩টার দিকে নিজ জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। একপর্যায়ে বজ্রপাত সরাসরি আঘাত হানে তার ওপর। বজ্রপাতে শরীর ঝলসে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পাশের জমিতে কাজ করা কৃষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।