ব্রাজিলের জালে মরক্কোর গোল

ব্রাজিলের জালে মরক্কোর গোল

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শুরুতেই বড় চমক দেখিয়েছে মরক্কো। ২১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারী।

ম্যাচের ওই সময়ে ব্রাজিল কিছুটা গোছানো আক্রমণ গড়ার চেষ্টা করছিল। ঠিক তখনই দ্রুত গতির থ্রু পাসে রক্ষণভাগ ফাঁকি দিয়ে এগিয়ে যান সাইবারী। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাসে বল পেয়ে তিনি ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে টপকে যান।

এরপর গোলরক্ষক আলিসন বেকার এগিয়ে এসে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও ঠান্ডা মাথায় চিপ শটে বল তার মাথার ওপর দিয়ে জালে পাঠান মরক্কো ফরোয়ার্ড।