চ্যাঁপা শুটকি ভর্তা তৈরির রেসিপি
ফাইল ছবি
চ্যাঁপা শুটকি ভর্তা হলো বাঙালির অত্যন্ত প্রিয় ও ঐতিহ্যবাহী একটি খাবার। পুটি মাছের এই বিশেষ শুটকি দিয়ে তৈরি ঝাল ও সুস্বাদু ভর্তা গরম ভাতের সাথে খেতে বেশ মজাদার। তাই আসুন জেনে নিই, চ্যাঁপা শুটকি ভর্তা তৈরির সহজ একটি রেসিপি।
ভাত কিংবা পান্তা ভাতের সঙ্গে মাছ খাওয়ার সংস্কৃতি এদেশে বহুদিন ধরে প্রচলিত। সেই সঙ্গে রয়েছে নানান পদের ভর্তা ও ভাজা খাবারের চল। অনেকে আবার দুপুরের খাবারে পছন্দ করেন নানান পদের ভর্তা। আর ভর্তার মধ্যে মজাদার একটি পদ হলো চ্যাঁপা শুটকি ভর্তা।
প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে সহজে সুস্বাদু চ্যাঁপা শুটকি ভর্তা তৈরির জন্য আপনার প্রয়োজন হবে চ্যাঁপা শুটকি ৭টি, শুকনা মরিচ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন ৫টি কোঁয়া, লবণ পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন: প্রথমে চ্যাপা শুটকি গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিন। এবার একটি সসপ্যানে তেল দিয়ে শুকনা মরিচ, শুটকি, রসুন ও পেঁয়াজ ভেজে নিতে হবে।
এবার এগুলো শিলপাটায় নিন। সঙ্গে নিন লাল মরিচ ও পেঁয়াজ কুচি। সব উপকরণ একসঙ্গে বেটে নিন। এরপর স্বাদমতো লবন দিয়ে ভর্তা বানিয়ে ফেলুন।