রাজধানীর পল্লবীতে ছিনতাই, যুবক আহত

রাজধানীর পল্লবীতে ছিনতাই, যুবক আহত

প্রতীকী ছবি।

রাজধানীর পল্লবীর পলাশ নগর এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন মির্জা রবিন (৩২)। হামলাকারীরা তাকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে গতকাল সোমবার দিবাগত রাতে। আহত অবস্থায় রবিনকে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী মুসলিমা জানান, মির্জা রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতের কাজ শেষে বাসায় ফেরার পথে পলাশ নগর এলাকায় রাত প্রায় পৌনে ১১টার দিকে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা রবিনের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আহত করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

মির্জা রবিনের বাড়ি পল্লবীর পলাশ নগর এলাকায়। তার বাবা মির্জা সাইফুল হক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন