ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২০১ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২০১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গতকাল সোমবার (১৫ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ৮টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলসহ মোট ৪৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ২০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ২৪১টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৩টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।