কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি কিশোরপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানান, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশু মুনতাহা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা মো. আলেপ উদ্দিন গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কোনো একটি বস্তু স্পর্শ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিয়ে পানির নিচ থেকে মুনতাহাকে মৃত অবস্থায় উদ্ধার করা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।