ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অজ্ঞাত দুইজন নিহত
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে। ’