সাপের কামড়ে একজনের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বিষধর সাপের কামড়ে বাবলু নামে এক মাছ শিকারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবলু সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুক্তারের গো নতুন বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ের শিকার হন বাবলু। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, বাবলু দীর্ঘদিন ধরে মৎস্য শিকারের পেশার সঙ্গে জড়িত ছিলেন এবং জীবিকার তাগিদে নিয়মিত খাল-বিল ও উপকূলীয় এলাকায় মাছ ধরতে যেতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।