বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

বগুড়ার কাহালুতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব নিশ্চিন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, রবিবার সকালে খালের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান রাকিব।

এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।