সৌদিতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মনির হোসেন (৪১) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। রবিবার (২১ জুন) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরে ঘটনাটি ঘটে।
মনির হোসেন জেলার নবীনগর উপজেলার পৌর সদরের মাঝিকাড়া গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
মনিরের বোন রাবিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই মনির হোসেন সাত বছর আগে সৌদি আরব যায়। সে কাজের প্রয়োজনে সৌদি আরবের বিভিন্ন শহরে থাকত। তবে রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরের একটি বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখে। ভাইয়ের এক সহকর্মী সকালে আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়।’