ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রতিকি ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত এক বৃদ্ধের (৭০)। রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা রেলওয়ে লাইনের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম কালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক মো. সাপুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাত নিহত ওই বৃদ্ধের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।