যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩
প্রতিকি ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ গতকাল তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. ফয়সাল, রনি, রিদয়, মো. স্বপন, মো. হাসান, মো. মহিন, মো. রাব্বি, মো. মনির হোসেন, মো. আল আমিন, মো. রাকিব হাসান, মো. শফিকুল ইসলাম ও আব্দুল মালেক।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।