ফেসবুকে বিদায়ী বার্তা দিলেন ডিসি সারওয়ার
ফাইল ছবি।
সিলেট থেকে বিদায় নিয়েছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বিদায়বেলায় জেলাবাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে ডিসি সারওয়ার আলম লিখেছেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
আগে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়। তাকে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে সাহসী উদ্যোগ নেন ডিসি সারওয়ার। মাজারের তিনটি ডেগ সিলগালা ও নতুন দানবাক্স বসান তিনি। সেই সঙ্গে ডেগের ওপর সিসি ক্যামেরাও বসান সারওয়ার।