কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে এ্যাবের বিক্ষোভ
প্রতিকি ছবি
ফ্যাসিস্ট, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র (এ্যাব) নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে বিক্ষোভ মিছিল শেষে গণজমায়েত সমাবেশের আয়োজন করা হয়।
এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব এতে নেতৃত্ব দেন। বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দেশবিরোধী বিভিন্ন অপতৎপরতার তীব্র নিন্দা জানান।
আহ্বায়ক কামরুজ্জামান কায়সার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন সারা দেশে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।
সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দেশবিরোধী সকল কর্মকাণ্ড মোকাবিলা করতে কৃষিবিদ সমাজ ঐক্যবদ্ধ আছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন চঞ্চল, সদস্য অধ্যাপক জামশেদ আলম রিপন, নুরুন্নবী শ্যামল, টিপু, আশরাফ, ফেরদৌস প্রমুখ গণজমায়েতে অংশ নেন।