রংপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
সংগৃহীত ছবি
রংপুরে প্রতিবাদ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর টাউন হলের উন্মুক্ত মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ, শাহ আলম চৌধুরী, তরিকুল ইসলাম টিটু, নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যূত্থানে জনগণ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারা এখন নিষিদ্ধ সংগঠন। তাদের ফিরে আসার প্রশ্নই আসে না এবং জনগণ তাদের গ্রহণ করবে না বলে অভ্যূত্থান করেছে। আওয়ামী লীগ গণঅভ্যূত্থানে দেড় হাজার মানুষকে খুন করেছে।
১৭ বছর বিএনপি’র ৭ হাজার নেতাকর্মীদের খুন-গুম করেছে। আমাদের অনেক সিনিয়র নেতা কারাগারে ছিল।
কিন্তু আমরা প্রতিবাদ করছি অপরাজনীতি ও শিষ্টাচার বর্হিভ‚ত রাজনীতির। দেশে এখন বিএনপি সরকারের নামে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা এসব করছে তারা নিজেদের ভুল বুঝে সুষ্ঠু রাজনৈতিক চর্চা অব্যহত রাখবে বলে প্রত্যাশা করছি।