ফিফা সভাপতির সমালোচনা করে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

ফিফা সভাপতির সমালোচনা করে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

মিগেল আলমিরনের লাল কার্ড ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও রেফারিকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন হোর্হে চিপি ভেরা। প্যারাগুয়ের এই ধারাভাষ্যকার তাদেরকে ‘চোর’ ও ‘ফুটবলের খুনি’ বলেছিলেন। ওই ঘটনার জেরে, উত্তর আমেরিকা বিশ্বকাপ কভারের জন্য ভেরাকে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে ফিফা।

ঘটনা প্যারাগুয়ে ও তুরস্কের মধ্যকার ম্যাচের। ওই ম্যাচে তুরস্কের মের্ট মুলদুরের সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেছিলেন প্যারাগুয়ের আলমিরন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, মুখ ঢেকে কথা বললে দেওয়া হবে লাল কার্ড। 

প্রথমার্ধের যোগ করা সময়ে আলমিরন লাল কার্ড পাওয়ায়, ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে। তবে, তুরস্ককে ১-০ গোলে হারিয়েই মাঠ ছাড়ে তারা। 

আলমিরনের ওই লাল কার্ডের পর মেজাজ হারান ভেরা। ধুয়ে দেন ফিফা সভাপতি ও ম্যাচ রেফারিকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে, সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ ক্ষমা চান তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না।