চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা আক্তার (২ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে সরোজগঞ্জ নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের শাহিন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল।
এ সময় চার্জে থাকা অবস্থায় একটি ইজিবাইকের বিদ্যুৎসংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।