তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। তার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ডাচরা। নকআউট পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হলো মরক্কো।

এবারের বিশ্বকাপে তিউনিসিয়ার পারফরমেন্স ছিল খুবই বাজে। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হার, এরপর জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। আর আজ নেদারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে তিউনিসিয়া। 

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে তিউনিসিয়া। ম্যাচের তৃতীয় মিনিটে এলিস স্খিরির আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় ডাচরা। এরপর সপ্তম মিনিটে ব্রবি নেদারল্যান্ডের দ্বিতীয় গোলটি দেন। এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা। 

বিরতি থেকে ফিরে অবশ্য এক গোল শোধ দেয় তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হাজেম মাস্তুরি তাদের হয়ে গোল করেন। তবে তৃতীয় গোল দিতে বেশি দেরি করেনি নেদারল্যান্ডসরা। ৬২তম মিনিটে জান পল ভ্যান হেকে ডাচদের আবারও উল্লাসে মাতান। ফলে আবারও দুই গোলে লিড পেয়ে যায় তারা। 

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে ডাচরা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ গ্রুপ 'সি' এর রানার্স আপ দল মরক্কো। আগামী ৩০ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।