গোলশূন্য সমতায় বিরতিতে জাপান-সুইডেন
সংগৃহীত
গ্রুপ 'এফ'-এর ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও সুইডেন। প্রথম হাফ শেষে খেলায় গোলশূন্য সমতা রয়েছে।
ডালাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে এখনো গোল হয়নি। ফলে প্রথমার্ধ কেটেছে গোলশূন্য ব্যবধানে।
অন্যদিকে, গ্রুপের অপর ম্যাচে প্রথমার্ধ শেষে তিউনিসিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। কানসাস সিটিতে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই দারুণ সূচনা করে নেদারল্যান্ডস। খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ডাচরা।
ম্যাচের ৩ মিনিটে তিউনিসিয়ার আত্মঘাতী গোলে প্রথম লিড পায় নেদারল্যান্ডস। এরপর ৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।
এদিকে বিশ্বকাপ থেকে এর মধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।
অন্যদিকে, তিউনিসিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ নেদারল্যান্ডসের সামনে। আর ড্র করলেও তাদের নকআউটে ওঠা প্রায় নিশ্চিত।