চবি শিবিরের নতুন সেক্রেটারি হাবিবউল্লাহ খালিদ

চবি শিবিরের নতুন সেক্রেটারি হাবিবউল্লাহ খালিদ

হাবিবউল্লাহ খালিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পরবর্তী সময়ের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালিদ।

বুধবার (২৪ জুন) শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ ঘোষণা দেওয়া হয় এবং গণমাধ্যমে জানানো হয় বুধবার (২৫ জুন)।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ।

সমাবেশে সেক্রেটারি সিবগাতুল্লাহ ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য চবি শিবিরের আংশিক কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি শাখা শিবিরের সভাপতি হিসেবে ইব্রাহীম হোসেন রনিকে বহাল ঘোষণা করেন এবং সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের পরামর্শ আহ্বান করেন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি শাখা সেক্রেটারি হিসেবে হাবিবউল্লাহ খালিদকে মনোনীত করেন।

হাবিবউল্লাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে এমফিলে অধ্যয়নরত আছেন। শাখা শিবিরের চলতি কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এছাড়া, জুলাই আন্দোলনে চট্টগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদান ও কর্মসূচি প্রণয়নে অন্যতম ভূমিকা রেখেছেন হাবিবুল্লাহ খালিদ।

এদিকে জানা গেছে, চবি শিবিরের সদ্য বিদায়ী সেক্রেটারি মোহাম্মদ পারভেজ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব পেতে যাচ্ছেন।