সেবাখাতে দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা বিভাগ : টিআইবি

সেবাখাতে দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা বিভাগ : টিআইবি

সংগৃহীত

সেবা খাতে বিভাগভেদে জাতীয়ভাবে দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ বিভাগ এবং ঘুষের দিক থেকে খুলনা বিভাগ শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর তথ্য তুলে ধরা হয়।

টিআইবি সংবাদ সম্মেলনে জানায়, জাতীয়ভাবে দুর্নীতির শিকার ৮১.৬ শতাংশ ও ঘুষের শিকার ৬৩.৬ শতাংশ। বিভাগভেদে দুর্নীতি শিকারে শীর্ষে ময়মনসিংহ বিভাগে ৮৮.৯ শতাংশ ও ঘুষের শিকার শীর্ষে খুলনা বিভাগে ৭৩.৬ শতাংশ। ময়মনসিংহ বিভাগে ঘুষের শিকার ৬৬ পয়েন্ট ৬ শতাংশ। খুলনা বিভাগের দুর্নীতির শিকার ৮৮ শতাংশ।

এছাড়া বরিশালের দুর্নীতি শিকার ৮৭.৬ শতাংশ, ঘুষের  শিকার ৬৯.১ শতাংশ; রংপুর বিভাগে দুর্নীতির শিকার ৮৫.৭ শতাংশ, ঘুষের শিকার ৬২.৮; ঢাকা বিভাগে দুর্নীতির শিকার ৮০.১ শতাংশ ও ঘুষের শিকার ৬৩.৯ শতাংশ; চট্টগ্রামে দুর্নীতির শিকার ৭৯.৪ শতাংশ ও ঘুষের শিকার ৫৯.৪ শতাংশ; সিলেট বিভাগের দুর্নীতি শিকার ৭৯.৩ শতাংশ  ও ঘুষের শিকার ৫৮.৯ শতাংশ এবং রাজশাহী বিভাগে দুর্নীতির শিকার ৭২.৯ শতাংশ ও ঘুষের শিকার ৫৮.৮ শতাংশ।

এ সময় প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) প্রাক্তন অধ্যাপক সেকেন্দার হায়াত খান, প্রাক্তন অধ্যাপক পিকে মো. মতিউর রহমান, প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ শোয়ায়েব, অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক উপস্থিত ছিলেন।