গোপালগঞ্জে ৪ লাখ টাকার অনুদান বিতরণ

গোপালগঞ্জে ৪ লাখ টাকার অনুদান বিতরণ

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ-১ আসনের ৪০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে চার লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের এ অর্থ তুলে দেওয়া হয়।

আসনটির সংসদ সদস্য সেলিমুজ্জামান বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের বিশেষ অনুদান কর্মসূচি আওতায় থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তার জন্য বরাদ্দ করা বিশেষ তহবিল থেকে অনুদান প্রদানের এ উদ্যোগ গ্রহণ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ব্যয়ের অনুমোদন দেয়।