থাইল্যান্ডে স্যুটকেসে মৃতদেহ, এক অস্ট্রেলীয় নাগরিক গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত।
থাইল্যান্ডে পাতায়াতে স্যুটকেসের ভেতর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃতদেহ উদ্ধারে এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টায় ৪৬ বছর বয়সী ওই নাগরিককে পার্থগামী জেটস্টার ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় থামানো হয়।
পাতায়া নগর পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় উপসাগরীয় উপকূলের পাতায়া শহরের ফ্লোটিং মার্কেটের পেছনে একটি স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার হওয়া থাই কিশোরের সঙ্গে ওই ব্যক্তির যোগযোগের বিষয়ে তদন্ত সংযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
পাতায়ার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স প্রেস জানিয়েছেন, অপহরণ ও হত্যায় জড়িত থাকার কথা অস্বীকারকারী সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযোগ করার আগে তদন্তকারীরা ময়নাতদন্তের ফলাফল এবং মামলার ‘অন্যান্য প্রমাণে’র জন্য অপেক্ষা করছিলেন বলে ওই কর্মকর্তা জানান।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে অপহরণ, হত্যা, লাশ লুকানো এবং যৌন নির্যাতনের অভিযোগগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।