মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু।
রবিবার (২৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া শিশুর বয়স ৭ মাস। বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।”
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ১০০ শিশু।