পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুল, সম্পাদক তাপস

পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুল, সম্পাদক তাপস

ফাইল ছবি

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়নের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাবিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন তাপস কুমার রায়।

দীর্ঘদিন ধরে তারা পিডিবিএফ কর্মচারীদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন। এতে নির্বাচনের কথা থাকলেও শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। 

শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম খান নাসিম এবং ঢাকা উত্তর শ্রমিকদলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী শাহ আলম রাজার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।