চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং একটি পিকআপসহ মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় চোরাই কাপড়ের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় ওই পিকআপ থেকে ১ হাজার ২৩৮ পিস শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিস জব্দ করা হয়।
এসব কাপড়ের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা। এসময় পিকআপে থাকা অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, অভিযুক্তরা চোরাইপথে এসব ভারতীয় শাড়ি ও থ্রিপিস পাচার করছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।