৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা এনসিপির

৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা এনসিপির

সংগৃহীত

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর’ সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদে’ শীর্ষক উপজেলা পর্যায়ের পদযাত্রার রোডম্যাপ ঘোষণা। ২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া মাসজুড়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কৃষক, শিক্ষক, চিকিৎসক, শ্রমিক ও সাংবাদিকদের নিয়ে পৃথক কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত, কফিন মিছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে, যুব কনভেনশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও আলোচনাসভা হবে।