বনানী কবরস্থানে সমাহিত হলেন মুস্তাফা মনোয়ার

বনানী কবরস্থানে সমাহিত হলেন মুস্তাফা মনোয়ার

ফাইল ফটো

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। 

শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে সমাহিত করা হয়েছে মুস্তাফা মনোয়ারকে। এর আগে শিল্পীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুস্তাফা মনোয়ারের। সপ্তাহ দুয়েক সময় ধরে নিউমোনিয়াজনিত জটিলতায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যকালে তাঁর বয়েস হয়েছিল ৯০ বছর। 

নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুস্তাফা মনোয়ার। এ প্রসঙ্গে চিত্রশিল্পীর অসুস্থতার কথা জানিয়ে মেরী মনোয়ার ঢাকা মেইলকে বলেছিলেএন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।