নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
প্রতিকি ছবি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরী সুমনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য ছিলেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, তিনি অনলাইনের বিভিন্ন মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সদস্য থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, রিয়াজ উদ্দিন চৌধুরী অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন