বোলিং-ব্যাটিং কোনোটিতেই আমরা ভালো করিনি : শান্ত

বোলিং-ব্যাটিং কোনোটিতেই আমরা ভালো করিনি : শান্ত

ফাইল ছবি

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসে একবারও ২০০ রান করতে পারেনি টাইগাররা। এমন হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সে আফসোস ঝরেছে অধিনায়কের কণ্ঠে। ম্যাচে দুই ইনিংসে ভালো করতে পারেননি তা স্বীকার করে দলপতি নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে শান্ত বলেন, প্রথম ইনিংসে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। সেখানেই আসলে ম্যাচটা হেরে গেছি। বোলিং ব্যাটিং দুই জায়গার কোনোটিতেই আমরা ভালো করিনি।

তিনি বলেন, কন্ডিশন এখানে ভিন্ন ছিল। তবে আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি। কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে নিয়েই আপনাকে খেলতে হবে। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। (মূল পেসারদের না থাকা) প্ল্যানেরই অংশ ছিল এগুলো। জিম্বাবুয়ের পেসাররা অনেক ভালো বল করেছে। ব্যাটিংয়ে প্রপার ক্রিকেটিং শট খেলা দরকার ছিল, প্ল্যান কাজে লাগাতে পারিনি আমরা।

সামনে সাদা বলের সিরিজ নিয়ে শান্ত বলেন, সাদা বলে ৪-৫ সিরিজে আমরা ভালো খেলছি, জিতেছিও। ছেলেরা উজ্জীবিত আছে। আশা করি সাদা বলের সিরিজে আমরা ভালো করতে পারব।