চোরাই পথে আনা ১৯ গরু উদ্ধার, গ্রেফতার ৪

চোরাই পথে আনা ১৯ গরু উদ্ধার, গ্রেফতার ৪

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা ১৯টি গরু উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় এক অভিযানে এসব গরু উদ্ধার করা হয়। এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগরের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মো. আরিফ ও ময়ামায়া ইউনিয়নের রাসেল আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে গরু আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে দুটি পিকআপে তল্লাশি চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। এসব গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকার বেশি। এসময় চোরাচালানে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গরু পরিবহনে ব্যবহৃত পিকআপ দুটিও জব্দ করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।