বগুড়ায় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল বাইকারের
প্রতীকী ছবি।
বগুড়ার শেরপুরে পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে আবু সুফিয়ান (১৭) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুনট সড়কের রণবীরবালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়ার শাহীন রানার ছেলে। সে শেরউড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ত।
আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে চড়ে ধুনটের দিকে যাচ্ছিল সুফিয়ান। রণবীরবালা এলাকায় পৌঁছালে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় তার বাইক। এতে ঘটনাস্থলেই মারা যায় সুফিয়ান। মোটরসাইকেলের পেছনে থাকাে এক আরোহী আহত হন।তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি মঈনুদ্দিন বলেছেন, ‘ধুনট সড়কে কিশোর-তরুণরা প্রায়ই উচ্চ গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে। এ ক্ষেত্রে সন্তানদের বিষয়ে আরও সচেতন হতে হবে বাবা-মায়েদের।
তারা যেন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মোটরসাইকেল কিনে না দেন এই অনুরোধ জানান তিনি।