পোশাক কর্মীদের ডিজিটাল সেবা সহজলভ্য করতে গ্রামীণফোনের নয়া উদ্যোগ

পোশাক কর্মীদের ডিজিটাল সেবা সহজলভ্য করতে গ্রামীণফোনের নয়া উদ্যোগ

ফাইল ছবি

দেশের তৈরি পোশাক শিল্পের (আরএমজি) কর্মীদের কাছে ডিজিটাল সংযোগ ও টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে সম্প্রতি গ্রামীণফোন ও আপন বাজার একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে। এই উদ্যোগের আওতায় আপন বাজারের আউটলেটগুলোতে 'শপ-ইন-শপ' রিটেল মডেল চালু করেছে গ্রামীণফোন।

এই চুক্তির ফলে পোশাক কর্মীরা এখন থেকে তাদের নিত্যপণ্য কেনার পাশাপাশি আপন বাজারের আউটলেট থেকেই গ্রামীণফোনের সিম অ্যাক্টিভেশন, সিম রিপ্লেসমেন্ট, ডাটা প্যাক, ভয়েস ও কম্বো প্যাকসহ বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন। ডিজিটাল বৈষম্য কমিয়ে শিল্প খাতের কর্মীদের ক্ষমতায়ন ও তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়ন করাই এই পার্টনারশিপের মূল লক্ষ্য।