অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার
ফাইল ছবি
দেশের অন্তর্বর্তী সরকারের পার্লামেন্ট পূর্ণ করতে রোজাইনা লাজকানি নামে এক অভিনেত্রীসহ মোট ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ক্ষমতা দেন আহমেদ আল শারা। এরপর তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। এর অংশ হিসেবে ২১০ সদস্যবিশিষ্ট সংসদ গঠন করা হয়েছে। সিরিয়ার সরকারি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে পারে। ৭০ জন বাদে বাকিরা নির্বাচিত হয়ে এসেছেন।
সিরিয়ার নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিনেত্রীসহ যে ৭০ জনকে প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন এটির উদ্দেশ্য ছিল লিঙ্গ এবং জাতিগত ভারসাম্য রক্ষা করা।
নতুন নিয়োগ দেওয়াদের মধ্যে ১৫ জন নারী এবং বাশাল আল-আসাদের সময় গ্রেপ্তার হওয়া ১৩ জন রয়েছেন।
এই নিয়োগে সিরিয়ার ১৪টি প্রদেশের সব জায়গা থেকে প্রতিনিধি নিশ্চিত করা হয়েছে।