ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় ফুটবল মাঠের গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয় বেগমজান উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই ঘটনা ঘটে। নিহত মাহিদুল পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীতে রং মিস্ত্রির কাজ করতেন।
স্বজনদের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল মাঠে খেলতে যান মাহিদুল। খেলার এক পর্যায়ে গোল করার পর উল্লাস প্রকাশ করতে করতে গোলপোস্টে ঝুলে পড়েন তিনি। এসময় লোহার গোলপোস্টটি ভেঙে মাহিদুলের মাথায় পড়ে। এরপর গুরত্বর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন সাতকানিয়া উপজেলায় খেলার মাঠে গোলপোস্ট ভেঙে আহত হয় সাকতানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এনায়েত উল্ল্যাহ। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ৩০ জুন দিবাগত রাতে শিশুটির মৃত্যু হয়